• Sat, 14 Nov 2026, 05:28 am
Headline
কলমাকান্দায় সাদ্দাম হত্যার বিচার দাবিতেমানববন্ধন ও বিক্ষোভ ঢাকার আদালত থেকে হাতকড়া খুলে পালানো হত্যা মামলার আসামি পূর্বধলায় গ্রেপ্তার কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলে ‘স্বপ্নপুঞ্জ’ স্মরণিকার প্রথম সংস্করণের মোড়ক উন্মোচন পাহাড়ি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে সেনাবাহিনীর বই বিতরণ বেতাগীতে এক রাতেই দুই কিলোমিটার খাল থেকে উধাও কচুরিপানা, রহস্যে স্থানীয়রা—অলৌকিক নাকি প্রাকৃতিক ঘটনা? চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান মাটিরাঙ্গায় পূবালী ব্যাংকের উদ্যোগে শিক্ষার্থীদের স্টুডেন্ট ব্যাংকিং কার্যক্রম নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ম্যানারস শিখানোর নামে কোন র‍্যাগিং চলবে না-উপাচার্য ড. মোহাম্মদ হাসানাত নওগাঁয় জাতীয় সমবায় দিবস পালিত পূর্বধলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কলমাকান্দায় সাদ্দাম হত্যার বিচার দাবিতেমানববন্ধন ও বিক্ষোভ

Reporter Name / ৪৮ Time View
Update : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা:

 

নেত্রকোনার কলমাকান্দায় অটোরিকশাচালক মো. সাদ্দাম হোসেন হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

 

শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার কলমাকান্দা-ঠাকুরাকোনা সড়কের পাবই বাজার পয়েন্টে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

 

মানববন্ধনে নিহত সাদ্দামের স্বজনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তব্য দেন নিহতের স্ত্রী বৃষ্টি আক্তার ও বোন শেফুলা আক্তার, ইউপি সদস্য কামাল হোসেন, আব্দুল আজিজ, ইসহাক মিয়া ও আল্লাদ মিয়াসহ স্থানীয় ব্যক্তিরা।

 

বক্তারা বলেন, সাদ্দাম হোসেন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি দাবি জানান তাঁরা। পরে তাঁরা বিক্ষোভ মিছিল করেন।

 

এর আগে গত ৩০ অক্টোবর রাত ৯টার দিকে উপজেলার পোগলা ইউনিয়নের খাতে সালেঙ্গা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে সাদ্দাম হোসেন (৩০) নিহত হন। তিনি ওই গ্রামের আবুল হাশিমের ছেলে। পেশায় অটোরিকশাচালক ছিলেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকার জামাল মিয়ার সঙ্গে হক্কুন নামে এক ব্যক্তির পারিবারিক বিরোধ চলছিল। কিছুদিন আগে জামাল মিয়ার অপ্রাপ্তবয়স্ক মেয়েকে নিয়ে হক্কুনের ছেলে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় জামাল মিয়া মামলা করলে পুলিশ পরে মেয়েটিকে উদ্ধার করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল।

স্থানীয় সূত্রের দাবি, ওই বিরোধের জের ধরে ৩০ অক্টোবর রাতে চাঁন মিয়া ও হক্কুনের পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। এ সময় টেঁটাবিদ্ধ হয়ে সাদ্দাম গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও তিনজন আহত হন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ছেলে-মেয়েসংক্রান্ত একটি ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় এজাহারভুক্ত আক্কেব আলী, ফুল মিয়া ও হৃদয় মিয়া নামে তিনজনকে গ্রেপ্তার করে জেলা আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category