• Sun, 22 Nov 2026, 06:32 pm
Headline
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ব্যবহার করে অপপ্রচার, তীব্র প্রতিবাদ ব্রিগেডিয়ার (অব.) তুষার কান্তি চাকমার সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভূক্ত ০২ জন আসামী গ্রেফতার মান্দায় ৬০০ পল্লী চিকিৎসককে চিকিৎসা সামগ্রী প্রদান, সীমাবদ্ধতা মেনে সেবার আহ্বান সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ ধর্মপাশার কাকিয়াম গ্রামে সৌরবিদ্যুৎ প্রকল্পের খুঁটি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভূক্ত ০১ জন আসামী গ্রেফতার জামায়াতের নেতাকর্মীদের ওপর বিএনপি নেতাদের হামলার অভিযোগে সংবাদ সম্মেলন বাঘাইছড়িতে জলাবদ্ধতায় অনাবাদি ৪ হাজার একর কৃষিজমি, শিজক খাল পুনঃখননের দাবিতে সরেজমিনে জেলা পরিষদ সদস্য বাঘারপাড়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মাটিরাঙায় বিএনপির বিক্ষোভ মিছিল

সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

Reporter Name / ৩১ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

 

​চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘চকো ডিএক্স’ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত সিরাপের আনুমানিক বাজারমূল্য ২৪ হাজার টাকা।

​শনিবার (২১ নভেম্বর) রাত ১২টা ২০ মিনিটের দিকেচাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।​বিজিবি সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার দুর্লভপুর ইউনিয়নের বোগলাউড়ি গ্রামে অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় নেশাজাতীয় চকো ডিএক্স সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত সিরাপ পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।​চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাকিব আহমেদ, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সীমান্ত এলাকায় সর্বদা নিয়োজিত রয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধসহ সব ধরনের মাদক ও অবৈধ চোরাচালান দমনে বিজিবি দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category