খাগড়াছড়ি প্রতিনিধি :
দেশব্যাপী আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অতর্কিত গুপ্ত হামলা, ভাঙচুর, অগ্নীসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগি সংগঠন।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যার দিকে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।
মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল’র সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম এবং মাটিরাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও পার্বত্য জেলা পরিষদ সদস্য নারায়ন ত্রিপুরা প্রমুখ বক্তব্য রাখেন।
বিক্ষোভ মিছিল ও সমবাবেশে মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, মাটিরাঙ্গা পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত আশীষ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সাদ্দাম, মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন সরকার, সদস্য সচিব ফোরকান ইমামী, মাটিরাঙ্গা পৌর যুবদলের আহবায়ক গিয়াস উদ্দিন, মাটিরাঙ্গা পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক নুর মোহাম্মদ রাব্বি, মাটিরাঙ্গা পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সদস্য মো. আব্দুর রহমান রানা, জেলা ছাত্রদলের সদস্য মো. দিদার হোসেন, ও ছাত্রদল নেতা মো. শাহিন আলম প্রমুখ ছাড়াও উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, গণঅভ্যুত্থানে পরাজিত জনসমর্থহীন আওয়ামী লীগের নেতাকর্মীরা দিশেহারা হয়ে দেশব্যাপী হামলা, ভাঙচুর, অগ্নিসন্ত্রাসসহ নানান ধরনের দেশ বিরোধী কাজ ও নৈরাজ্য শুরু করেছে। তাদের এই সব সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে দাঁতভাঙ্গা জবাব দিতে হবে। এ জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।
সভাপতির বক্তব্যে মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতিতে বিএনপি বিশ্বাসী। আগুন-সন্ত্রাস, ভাঙচুর কিংবা সাধারণ মানুষের জানমালের ক্ষতি হয়—এমন কোনো কর্মকাণ্ডকে বিএনপি সমর্থন করে না। দেশের শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষায় তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ, সচেতন ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান।