• Thu, 19 Nov 2026, 09:02 pm
Headline
বাঘাইছড়িতে জলাবদ্ধতায় অনাবাদি ৪ হাজার একর কৃষিজমি, শিজক খাল পুনঃখননের দাবিতে সরেজমিনে জেলা পরিষদ সদস্য বাঘারপাড়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মাটিরাঙায় বিএনপির বিক্ষোভ মিছিল কুমুদগঞ্জ আমিনা মেমোরিয়াল মহিলা দাখিল মাদ্রাসায় বেঞ্চ, বাউন্ডারি ও রং সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমীর বর্ণিল উদ্বোধন নেত্রকোনায় আওয়ামী লীগের তান্ডবের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ, নেতাকর্মীদের ঐক্যবদ্ধের আহ্বান পূর্বধলায় ৩ হাজার ৪০০ কৃষক পেলেন বিনামূল্যে সরিষার বীজ ও সার নেত্রকোনাকে পর্যটন হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ-সম্ভাবনাময় স্থান পরিদর্শনে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান রাজনৈতিক পরিচয় বহন করেন না সামাজিক সংগঠক এম.এ. সিদ্দিক নওগাঁর মান্দায় ১৫ লিটার মদ সহ আটক-২

পূর্বধলায় ৩ হাজার ৪০০ কৃষক পেলেন বিনামূল্যে সরিষার বীজ ও সার

Reporter Name / ৫৪ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা:

‘কৃষিই সমৃদ্ধি’ প্রতিপাদ্যে নেত্রকোনার পূর্বধলায় ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. জোবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নব-যোগদানকৃত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াছমিন মিতু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আহামদ আলী সরকার, এমএ মান্নান, সেলিম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক হলুদ, যুবদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আব্রাহাম লিংকন প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগী কৃষক ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় উপজেলার ৩ হাজার ৪০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. জোবায়ের হোসেন জানান, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং সরিষা চাষে কৃষকদের উৎসাহিত করতে সরকারের এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর মাধ্যমে কৃষকের উৎপাদন খরচ কমার পাশাপাশি সরিষা আবাদ সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, কৃষি দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। কৃষি উৎপাদন বাড়াতে সরকার কৃষকদের বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে আসছে। তিনি প্রণোদনার আওতায় পাওয়া বীজ ও সার যথাযথভাবে ব্যবহারের মাধ্যমে সরিষার আবাদ বাড়াতে কৃষকদের প্রতি আহ্বান জানান।

এসব প্রণোদনা কার্যকরভাবে কাজে লাগিয়ে কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং সরকারের নির্ধারিত লক্ষ্য বাস্তবায়নে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category