• Thu, 19 Nov 2026, 09:02 pm
Headline
বাঘাইছড়িতে জলাবদ্ধতায় অনাবাদি ৪ হাজার একর কৃষিজমি, শিজক খাল পুনঃখননের দাবিতে সরেজমিনে জেলা পরিষদ সদস্য বাঘারপাড়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মাটিরাঙায় বিএনপির বিক্ষোভ মিছিল কুমুদগঞ্জ আমিনা মেমোরিয়াল মহিলা দাখিল মাদ্রাসায় বেঞ্চ, বাউন্ডারি ও রং সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমীর বর্ণিল উদ্বোধন নেত্রকোনায় আওয়ামী লীগের তান্ডবের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ, নেতাকর্মীদের ঐক্যবদ্ধের আহ্বান পূর্বধলায় ৩ হাজার ৪০০ কৃষক পেলেন বিনামূল্যে সরিষার বীজ ও সার নেত্রকোনাকে পর্যটন হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ-সম্ভাবনাময় স্থান পরিদর্শনে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান রাজনৈতিক পরিচয় বহন করেন না সামাজিক সংগঠক এম.এ. সিদ্দিক নওগাঁর মান্দায় ১৫ লিটার মদ সহ আটক-২

কুমুদগঞ্জ আমিনা মেমোরিয়াল মহিলা দাখিল মাদ্রাসায় বেঞ্চ, বাউন্ডারি ও রং সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম

Reporter Name / ৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

মো:সাখাওয়াত হোসেন মামুন, পূর্বধলা( নেত্রকোনা) প্রতিনিধি :

নেত্রকোনার পূর্বধলা উপজেলার কুমুদগঞ্জ আমিনা মেমোরিয়াল মহিলা দাখিল মাদ্রাসা দীর্ঘদিন ধরে সুনাম ও ঐতিহ্যের সাথে পরিচালিত হয়ে আসছে। ভালো ফলাফল, সুশৃঙ্খল পরিবেশ আর নারী শিক্ষায় অবদানের জন্য এলাকায় প্রতিষ্ঠানটির আলাদা পরিচিতি রয়েছে।

মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোহাম্মদ মিরাজ আলী বলেন, প্রতিষ্ঠানটি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। ২০০১ সালে স্বীকৃতি পায় এবং ২০০৪ সালে এমপিওভুক্ত হয়।

তিনি বলেন, গত ৬ জুলাই সাবেক সুপারের ইন্তেকালের পর তাকে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব দেওয়া হয়। এরপর থেকে তিনি প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন।

তার ভাষায়, ২০১৫ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত দাখিল পরীক্ষায় অনেক সময় শতভাগ পাসের রেকর্ড রয়েছে। কিন্তু যতটুকু ভবনের প্রয়োজন, ততটুকু ভবন এখনো করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, মাদ্রাসার যে ভবনগুলো আছে, সেই ভবনগুলোর রং অনেক আগেই উঠে গেছে। মাদ্রাসার গেটসহ সব ভবন এখন ভুতুড়ে অবস্থায় বিরাজ করছে। দেখতে খুব খারাপ লাগে। তাই ভবন ও গেটে দ্রুত রং করা প্রয়োজন।

তিনি বলেন, মাদ্রাসার মাঠ থাকা সত্ত্বেও মাঠটি নিচু হওয়ায় বর্ষাকালে অধিকাংশ সময় পানিতে ডুবে থাকে। এতে ছাত্রীরা খেলাধুলা করতে পারে না, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাও সুন্দরভাবে আয়োজন করা যায় না।

ভারপ্রাপ্ত সুপার মোহাম্মদ মিরাজ আলী বলেন, পাশাপাশি এখানে বাউন্ডারির প্রয়োজন। মাদ্রাসার চারপাশে বাউন্ডারি ওয়াল হলে প্রতিষ্ঠানের নিরাপত্তা আরও বাড়বে, ছাত্রীরাও নিরাপদে লেখাপড়া করতে পারবে। তাই বাউন্ডারির ব্যবস্থা করার জন্য আবেদন করা হয়েছে।

ইবতেদায়ী শাখার প্রধান মোহাম্মদ আব্দুর রহমান বলেন, ২০১২ সালে তৎকালীন এমপি মহোদয়ের কাছ থেকে প্রতিষ্ঠানটি একটি পরীক্ষা কেন্দ্র উপহার পায়। এই কেন্দ্রে মাতাং সিনিয়র আলিম মাদ্রাসা, দক্ষিণ কাজলা মোঃ আঃ ওয়াহেদ খান দাখিল মাদ্রাসা, নারান্দিয়া দাখিল মাদ্রাসা, তালিমাত ইসলামীয়া দাখিল মাদ্রাসা, আলীপুর আলিম মাদ্রাসা ও মহিমা রহমানিয়া গোলাম মোস্তফা দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা এসে পরীক্ষায় অংশগ্রহণ করে।

এসব প্রতিষ্ঠানসহ কুমুদগঞ্জ মাদ্রাসার নিজস্ব শিক্ষার্থীদের আসন বিন্যাস এই কেন্দ্রেই করা হয়।

তিনি বলেন, পরীক্ষা কেন্দ্র হিসেবে এখানে প্রতিবছর অনেক শিক্ষার্থী পরীক্ষা দেয়, কিন্তু পরীক্ষার্থীদের বসার জন্য পর্যাপ্ত বেঞ্চ-টেবিল, চেয়ার-টেবিল নেই। বর্তমানে অন্যান্য স্কুল থেকে চেয়ার-টেবিল সংগ্রহ করে পরীক্ষা নেওয়া হচ্ছে। জরুরি ভিত্তিতে বেঞ্চ ও আসবাবপত্রের ব্যবস্থা হলে পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হবে।

মোহাম্মদ আব্দুর রহমান আরও বলেন, পরীক্ষার সময় শিক্ষার্থীদের সাথে আসা অভিভাবকদের বসার জন্যও একটি নির্দিষ্ট জায়গা বা বসার শেড প্রয়োজন। বসার শেড হলে পরীক্ষা চলাকালীন ও পরীক্ষার পর অভিভাবকরা সেখানে বসে অপেক্ষা করতে পারবেন।

ভারপ্রাপ্ত সুপার মোহাম্মদ মিরাজ আলী ও ইবতেদায়ী শাখার প্রধান মোহাম্মদ আব্দুর রহমান জানান, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, জেলা শিক্ষা অফিসার এবং চেয়ারম্যান মহোদয়ের নিকট আবেদন করা হয়েছে। কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সাথে দেখছেন এবং আশ্বস্ত করেছেন, পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তারা আশা প্রকাশ করেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতায় দ্রুত বেঞ্চ, চেয়ার-টেবিল, বাউন্ডারি ওয়াল, ভবন ও গেটের রং এবং অভিভাবকদের বসার শেডের ব্যবস্থা হবে।

তারা বলেন, বর্তমানে এ বছরও পরীক্ষার ফরম পূরণ চলছে। আসন্ন পরীক্ষা যাতে সুন্দরভাবে সম্পন্ন হয়, সেজন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি ও সহযোগিতা কামনা করছেন তারা।

প্রতিষ্ঠানটির সুনাম ও ঐতিহ্য আরও বৃদ্ধি পাবে বলে আশা করছেন শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category