• Thu, 19 Nov 2026, 09:02 pm
Headline
বাঘাইছড়িতে জলাবদ্ধতায় অনাবাদি ৪ হাজার একর কৃষিজমি, শিজক খাল পুনঃখননের দাবিতে সরেজমিনে জেলা পরিষদ সদস্য বাঘারপাড়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মাটিরাঙায় বিএনপির বিক্ষোভ মিছিল কুমুদগঞ্জ আমিনা মেমোরিয়াল মহিলা দাখিল মাদ্রাসায় বেঞ্চ, বাউন্ডারি ও রং সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমীর বর্ণিল উদ্বোধন নেত্রকোনায় আওয়ামী লীগের তান্ডবের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ, নেতাকর্মীদের ঐক্যবদ্ধের আহ্বান পূর্বধলায় ৩ হাজার ৪০০ কৃষক পেলেন বিনামূল্যে সরিষার বীজ ও সার নেত্রকোনাকে পর্যটন হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ-সম্ভাবনাময় স্থান পরিদর্শনে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান রাজনৈতিক পরিচয় বহন করেন না সামাজিক সংগঠক এম.এ. সিদ্দিক নওগাঁর মান্দায় ১৫ লিটার মদ সহ আটক-২

নেত্রকোনায় আওয়ামী লীগের তান্ডবের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ, নেতাকর্মীদের ঐক্যবদ্ধের আহ্বান

Reporter Name / ৪৪ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা:

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নেত্রকোনা কোর্ট স্টেশন এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ছোট বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে, সকাল থেকেই জেলার বিভিন্ন পাড়া-মহল্লা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কোর্ট স্টেশন এলাকায় জড়ো হন এবং পরে সম্মিলিতভাবে বিক্ষোভ মিছিলে অংশ নেন।

 

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি ও জেলা বিএনপির অন্যতম নেতা আব্দুল্লাহ আল মামুন খান রনি।

বক্তব্যে তিনি বলেন, “যারা চেয়ারম্যান, মেয়র কিংবা মেম্বার হওয়ার আশায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন কিংবা পুনর্বাসনের চেষ্টা করছেন, তাঁদের এ ধরনের কর্মকাণ্ড থেকে সরে আসতে হবে।” অর্থ বা ব্যক্তিস্বার্থের বিনিময়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের যারা লালন-পালন করছেন, তাদের বিরুদ্ধে দলের ত্যাগী, নির্যাতিত ও পরীক্ষিত নেতাকর্মীরা কঠোর অবস্থান নেবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য মোকাবিলায় বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। যেকোনো অপচেষ্টা রুখে দিতে দলীয় নেতাকর্মীদের রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।

 

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category