• Thu, 19 Nov 2026, 09:02 pm
Headline
বাঘাইছড়িতে জলাবদ্ধতায় অনাবাদি ৪ হাজার একর কৃষিজমি, শিজক খাল পুনঃখননের দাবিতে সরেজমিনে জেলা পরিষদ সদস্য বাঘারপাড়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মাটিরাঙায় বিএনপির বিক্ষোভ মিছিল কুমুদগঞ্জ আমিনা মেমোরিয়াল মহিলা দাখিল মাদ্রাসায় বেঞ্চ, বাউন্ডারি ও রং সংকটে ব্যাহত শিক্ষা কার্যক্রম মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমীর বর্ণিল উদ্বোধন নেত্রকোনায় আওয়ামী লীগের তান্ডবের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ, নেতাকর্মীদের ঐক্যবদ্ধের আহ্বান পূর্বধলায় ৩ হাজার ৪০০ কৃষক পেলেন বিনামূল্যে সরিষার বীজ ও সার নেত্রকোনাকে পর্যটন হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ-সম্ভাবনাময় স্থান পরিদর্শনে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান রাজনৈতিক পরিচয় বহন করেন না সামাজিক সংগঠক এম.এ. সিদ্দিক নওগাঁর মান্দায় ১৫ লিটার মদ সহ আটক-২

নেত্রকোনাকে পর্যটন হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ-সম্ভাবনাময় স্থান পরিদর্শনে পর্যটন করপোরেশনের চেয়ারম্যান

Reporter Name / ৪৪ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল,​নেত্রকোনা:

নেত্রকোনার প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক নিদর্শন ও ঐতিহ্যকে কাজে লাগিয়ে একটি পরিকল্পিত পর্যটন হাব গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের দিকনির্দেশনায় জেলার সম্ভাবনাময় এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করেছেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান।

​সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের জামদানি তাঁতপল্লি, চন্দ্রডিঙ্গা পাহাড় ও পাতলাবন এবং লেংগুরা ইউনিয়নের গোপালবাড়ী, চেংনী ও সাত শহীদ মুক্তিযোদ্ধা সমাধিস্থল ঘুরে দেখেন। এর আগে গত ৮ নভেম্বর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের (পর্যটন-১ শাখা) এক অফিস আদেশে দুর্গাপুর, কলমাকান্দা ও খালিয়াজুরী উপজেলার পর্যটন এলাকা পরিদর্শনে এই বিশেষ দলটি গঠন করা হয়।

​পরিদর্শনকালে মো. সামীমুজ্জামান বলেন, ‘ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের দিকনির্দেশনায় আমরা সম্ভাবনাময় স্থানগুলো পরিদর্শন করছি।
পরিকল্পিত অবকাঠামো উন্নয়ন, পর্যটকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি ও স্থানীয়দের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অঞ্চলটিকে একটি আধুনিক পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে।’
​এ সময় তাঁর সঙ্গে বাংলাদেশ পর্যটন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, ট্যুরিজম বোর্ডের ড. প্রকাশ কান্তি চৌধুরী, মন্ত্রণালয়ের যুগ্মসচিব (নিয়ন্ত্রক, হোটেল ও রেস্তোরাঁ সেল), অতিরিক্ত জেলা প্রশাসক মুনমুন জাহান লিজা, কলমাকান্দার ইউএনও এন.এম. আব্দুল্লাহ আল মামুন, ওসি মো. সোহেল রানা এবং সীমান্তবর্তী তিন ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান পাঠান বাবুল, মো. ওবায়দুল হক ও মো. সাইদুর রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন।

​স্থানীয় ও পর্যটনসংশ্লিষ্টদের মতে, উন্নত সড়ক যোগাযোগ, মানসম্মত আবাসন ও প্রচারের অভাবে ঐতিহ্যবাহী ও প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই স্থানগুলো এতদিন প্রত্যাশিত পরিচিতি পায়নি। সমন্বিত মহাপরিকল্পনার আওতায় উন্নয়ন ঘটানো গেলে নেত্রকোনা দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্যে পরিণত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category