খাগড়াছড়ি প্রতিনিধি:
রাজনৈতিক পরিচয় বহন করেন না আল-মাসিদ ফাউন্ডেশন, মাটিরাঙ্গা ব্লাড ডোনারস ফোরাম বাংলাদেশ ও পিপল টক এর প্রতিষ্ঠাতা এম.এ. সিদ্দিক, ৫ আগস্টের কয়েক মাস আগেই স্পষ্ট করেছিলেন নিজের সবশেষ অবস্থান।
নিজেকে একজন সামাজিক সংগঠক ও সাংবাদিক হিসেবেই পরিচিত রাখতে চান এম.এ. সিদ্দিক। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের কয়েক মাস আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টের মাধ্যমে নিজের সবশেষ অবস্থান স্পষ্ট করেছিলেন তিনি।
২০২৪ সালের ১৩ মে নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত ওই পোস্টে এম.এ. সিদ্দিক লিখেছিলেন, “আমি কোন রাজনৈতিক পরিচয় বহন করি না।
তার এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি নিজের রাজনৈতিক পরিচয়হীন অবস্থানের বিষয়টি তুলে ধরেন।
এম.এ. সিদ্দিক ২০২০ সাল থেকেই স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। পাশাপাশি সাংবাদিকতা পেশার সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি।
দীর্ঘদিন ধরে সামাজিক উদ্যোগ, স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড ও সাংবাদিকতার মাধ্যমে জনসম্পৃক্ত কাজ করে যাচ্ছেন এম.এ. সিদ্দিক।